প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ ৮:৩০ পিএম

মানুষের ধর্ম পরায়নতার সাথে ইনসাইডার ট্রেডিং একটিভিটি এর কোন সম্পর্ক আছে কি না তা জানার জন্য বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর বিআইসিএম’র গবেষণা ফলাফল তুলে ধরা হয়।

গবেষণায় দেখা যায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা মূল্য সংবেদনশীল তথ্য জানার সম্ভাবনা থেকে যায়। পূর্বেই একটি পক্ষ গুরুত্বপূর্ণ এসকল তথ্য জেনে পুঁজিবাজারে সংশ্লিষ্ট কোম্পানিতে লেনদেন করলে ইনসাইডার ট্রেডিং এর জন্য কোম্পানির শেয়ারদরে প্রভাব পড়ে। তাই এ গবেষণায় দেখা হয় সংশ্লিষ্ট কোম্পানির প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী মানুষের ধর্মীয় বিশ্বাস ইনসাইডার ট্রেডিংকে অনেকাংশে প্রভাবিত করে থাকে। কেননা, ধর্মীয় বিশ্বাস বা অনুশাসন মানুষকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে এবং নিম্নমানের ঝুঁকি গ্রহণ থেকে বিরত রাখে। ধর্মীয় অনুশাসন পালনকারীগণ যেহেতু অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন তাই তাদের ইনসাইডার ট্রেডিংয়ে যুক্ত থাকার প্রকাতা কম থাকে।

শ্রীলঙ্কার কেলানিয়া ইউনিভার্সিটির কমার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক ড. এস সি ঘুসারা গবেষণার বিষয়ের ব্যবহারিক গুরুত্ব বিবেচনা করে বলেন, গবেষণার বিষয়টি আর্থিক জালিয়াতি প্রতিরোধের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এই গবেষণাটি বিভিন্ন ধর্ম ও গোত্রের কথা আলাদাভাবে বিবেচনা করে পরিচালনা করা যেতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজির অপচেষ্টা প্রতিহত করা গেলেই বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের প্রভাষক ড. দেওয়ান রহমান বলেন, রেগুলার ইনসাইডার ট্রেডিং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর না হওয়ায় ইরেগুলার ইনসাইডার ট্রেডিং ও রেগুলার ইনসাইডার ট্রেডিং আলাদা করে নতুন কোন পর্যবেক্ষণ আছে কি না সেটিও গবেষণা করা উচিত।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং বিআইসিএম এর সহকারী অধ্যাপক জনাব সাফায়েদুজ্জামান খানের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।

বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...