
বিশ্বকাপের শুরুতেই দুই গোল হজম করে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। দারুণ পারফরম্যান্সে দলটি উঠেছে ফাইনালে।
এই যাত্রায় সবচেয়ে বেশি অবদানের কথা বললেই শুরুতে অবশ্যই লিওনেল মেসির নামটাই আসে। এরপর? সন্দেহ ছাড়াই বলা যায় এমিলিয়ানো মার্তিনেস।
আর্জেন্টিনার গোলপোস্টে দেয়াল হয়ে থাকা এই গোলরক্ষকের অসাধারণ সব শট ঠেকানো দেখে সবার অবাকই হওয়ার কথা। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে কি দারুণ ফর্ম দেখিয়েছেন তিনি। টাইব্রেকারে ভার্জিল ফন ডাইক ও জোড়া গোল করা স্টিভেন ভার্গাসের শট ঠেকিয়ে নায়ক বনে গেছেন। জিতে দলকে তুলেছেন সেমিফাইনালে।
শুধু যে গোলপোস্টেই দেয়াল হয়ে থাকা তা নয়, বরং দলের বাকি ফুটবলারদের প্রেরণা দেওয়ার ক্ষেত্রেও এমি মার্তিনেসের বিকল্প নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেটিই করেছেন তিনি। প্রধমার্ধে দুই গোলে এগিয়ে থাকা আলবেসিলেস্তে ফুটবলারদের বিরতি শেষ করে মাঠে নামার আগে টানেলের মধ্যে এমন কথা বলেছিলেন, যে কথায় অনুপ্রেরণা পেয়েছেন সবাই।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় টানেলে থাকা ফুটবলারদের মার্তিনেস বলছেন, ‘সবাই শুনো, (তাদের) গোলসংখ্যা এখনও শূন্য। তারা (ক্রোয়েশিয়া) গোল করতে হলে আমাকে হত্যা করতে হবে। আমরা তাদের কিছুই করতে দেব না, কোনো সুযোগও না। ’
এমিলিয়নো মার্তিনেসের এই কথার জবাব পাওয়া যায় দ্বিতীয়ার্ধেই। একটি গোলও খেতে হয়নি আর্জেন্টিনাকে। বরং আরও হুলিয়ান আলভারেস দলের স্কোরলাইন ৩-০ করেন। আর এই ব্যবধানে জিতেই ফাইনালে কোয়ালিফাই করেছে আলবেসিলেস্তারা। রোববার (১৮ ডিসেম্বর) শিরোপাজয়ের লড়াইয়ে ফ্রান্সকে মোকাবেলা করবে তারা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত