
বিশ্বকাপ জিতে কত টাকা পেলেন মেসিরা বিশ্বকাপ ট্রফি জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে কোটি কোটি টাকা
শেষ হলো বিশ্বকাপ মহারণ, অবসান ঘটলো ৩৬ বছর অপেক্ষার। ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রোববার রাতে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে মেসিরা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো।
ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। তাই পুরো বিশ্ব ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়ে ছিল। বিশ্বকাপ ট্রফি জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে কোটি কোটি টাকা। ফিফা বিশ্বকাপের প্রাইজমানি অনেক বেশি। শুধু বিজয়ী দলই নয়, রানার্সআপ দলও পাবে অনেক অর্থ।
কোন দল কত টাকা পেয়েছে জেনে নিন
বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানার আপ ফ্রান্স ৩১৩ কোটি টাকা, তৃতীয় নম্বর দল ২৮২ কোটি টাকা (ক্রোয়েশিয়া), চতুর্থ নম্বর দল ২৬০ কোটি টাকা (মরক্কো)।
যে দলগুলো নকআউট পর্বে পৌঁছায়, সেগুলো ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দলকে ফিফা কিছু পরিমাণ অর্থ দিয়ে থাকে।
বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার, প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো পাবে ১৩ মিলিয়ন, কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ১৭ মিলিয়ন। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা (৪৪০ মিলিয়ন) ব্যয় করছে। যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দলের অংশগ্রহণের ফি, ম্যাচ জয়, গোল ফি এবং বিজয়ী, রানার্স আপ ও নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলগুলোতে দেওয়া অর্থের পরিমাণ।
রোববার ফাইনালের ম্যাচে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচ ২-২ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত