
ম্যারাডোনা-মেসির বাড়িতে উৎসব চলছেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর উল্লাস যেন থামছেই না। কেউ গিটার বাজাচ্ছে মনের আনন্দে, কেউ বা গলায় ঝোলানো ড্রাম পেটাচ্ছেন। রাস্তায় একটানা বাজতে দেখা গিয়েছে লক্ষ গাড়ির হর্ন। আবার কেউবা তুলেছে মেসির নামে স্লোগান। রোববার ফাইনাল জয়ের পর গোটা আর্জেন্টিনা জুড়ে এমন দৃশ্য।
ফাইনাল দেখতে কিংবদন্তি ডিয়েগো মারাডোনার বাড়িতে অবশ্য জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। আলাদা করে বড় স্ক্রিনে বিশ্বকাপ দেখানোরও ব্যবস্থা করা হয়েছিল ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ীর বাড়িতে। জয়ের পর গোটা বাড়িটাই যেন ফুটবল সমর্থকরা দখল করে নেন। এমনকি বাড়ির মধ্যে সুইমিং পুলে নেমে জয় উল্লাস করেছে সমর্থকরা। এদিন বুয়েনস আইরেসের কেন্দ্রস্থল ওবেলিক্স স্কোয়ারে জনসমুদ্রে পরিণত হয়েছে।
একই দৃশ্য দেখা গিয়েছে মেসির লিওনেল মেসির জন্মভূমি রোজারিওতেও। সেখানেও আর্জেন্টিনা সমর্থকরা মেতেছেন যেন বছরের সব থেকে বড় উৎসবে। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন রোজারিওর কেন্দ্রস্থলে। ড্রাম বাজিয়ে, গান গেয়ে, নেচে রাতভর পার্টি চলেছে সেখানেও। আর সেই সঙ্গে চলেছে মেসির নামে জয়ধ্বনি, মারাডোনার নামে জয়ধ্বনি।
উল্টো চিত্র বিশ্বকাপের বিজিত দেশ ফ্রান্সে। রোববার রাতে প্যারিস, নিস, লিঁও-সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখেছে বিশ্ব। এমনকী উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা দেশে ১৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
- ১আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৩জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৪রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৫হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৬সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত