
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপনে বাণিজ্যিকভাবে অংশ নেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। এতে নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামকে আমন্ত্রণ জানাতে মেয়রের কার্যালয়ের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিলীপ চৌহানের সঙ্গে বৈঠক করেছে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল। আগামী মার্চ মাসে ৫০ বছর পূর্তি উদযাপন করবে এফবিসিসিআই।
সম্প্রতি মেয়র কার্যালয়ের জাতিসংঘ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মেয়র কার্যালয়ের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্রিস্টিন গ্রীন কফম্যান। এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলে ছিলেন ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকের সিইও বিশ্বজিত সাহা, পরিচালক শশধর হাওলাদার ও এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন।
সভায় দিলীপ চৌহান বলেন, নিউইয়র্ক সিটি সারাবিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। নিউইয়র্ক সিটির মেয়র কার্যালয় শহরটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেমন ব্যবসায়িক আদান-প্রদান রয়েছে, তেমনিভাবে আমরা আশাবাদী মেয়র কার্যালয়ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, মেয়র কার্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি বাংলাদেশের রাজধানী ঢাকাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সশরীরে উপস্থিতি থাকবে। নিউইয়র্ক সিটির মেয়র কার্যালয় ও এফবিসিসিআইয়ের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
বৈঠকে ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকের সিইও বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য কাজ করে চলেছে আমাদের প্রতিষ্ঠান।
- ১তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ২লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত