
লেবাননের রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে ভোর থেকেই জড়ো হন ৫ শতাধিক বাংলাদেশি। সবাই আসেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিতে। রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লেবানন ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেয়।
লেবাননের জলসীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন- দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন মো. আমিরুল ইসলাম, দূতাবাস প্রধান বাকি বিল্লাহ, শ্রম কাউন্সেলর আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন মো. আমিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের সরাসরি ভূমিকা রয়েছে। লেবাননের এই সংকটময় সময়েও প্রবাসী বাংলাদেশিদের জন্য আমাদের এই মানবিক চিকিৎসা সেবা আগামীতে অব্যাহত থাকবে।
বানৌজা সংগ্রামের সার্জন লেফটেন্যান্ট রামিম বলেন, বেশিরভাগ বাংলাদেশি ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে এসেছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করছি সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের পাশে থাকতে।
শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, ভাষা জটিলতা ও অর্থের অভাবে আমরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারি না। যেহেতু এখানে বাংলাদেশি ডাক্তার, সেহেতু আমরা আমাদের সমস্যাগুলো সহজেই তুলে ধরে চিকিৎসা নিতে পারছি।
লেবাননে চলমান অর্থনৈতিক মন্দার কারণে স্বাস্থ্যখাতে চলছে অচলাবস্থা। কয়েকগুণ বেশি দাম দিয়েও ফার্মেসিগুলোতে চাহিদামতো প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।
- ১মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ২জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ৩মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৪ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৫মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৬টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ৭পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৮ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত