
সারা দিন ঘরে-বাইরের কাজ সামলাতে গিয়ে আলাদাভাবে নিজের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। দিনের পর দিন অবহেলার কারণে ব্রণ, ট্যান, ব়্যাশ, লালচেভাব, কালচে দাগছোপের মতো নানা রকম সমস্যা দেখা দেয়। এতে স্বাভাবিক সৌন্দর্যে দেখা দেয় ঘাটতি। ত্বকের এই সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে টক দই। ব্রণ থেকে দাগছোপ, যে কোনও সমস্যায় দারুণ উপকারী দই। নিয়মিত টক দইয়ের প্যাক মাখলেই,ত্বকের নানা সমস্যার সমাধান মিলবে।
টক দই ব্যবহারে ত্বক হাইড্রেট থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। গরমে ত্বকের পরিচর্যায় টক দই কী ভাবে ব্যবহার করবেন-
দইয়ের ফেস মাস্ক: এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বককে হাইড্রেট করে, ত্বকের প্রদাহ কমায়।
দই এবং ওটমিল: টক দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে নিন। গোসলের সময় এটি বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এই স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করবে। ফলে দেহের ত্বক আরও নরম ও মসৃণ হয়ে উঠবে।
দই এবং শসা : শসা গ্রেট করে এক টেবিল চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। চোখের নীচের অংশে দই-শসার মিশ্রণটি লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এতে চোখের ফোলাভাব এবং কালো দাগছোপ কমবে।
দই এবং পাতিলেবুর রসের টোনার: এক টেবিল চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ফেলুন। এটি ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে এবং তেলতেলে ভাব কমায়।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৮চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৯তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত