প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ১০:১৯ এএম

পুঁজিবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৭০ লাখ এবং ৯০ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করবে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা এই শেয়ার ক্রয় করতে পারবে।  শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়ার জন্য আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইজিএম আহ্বান করেছে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...