
ভারত মহাসাগরে একটি নৌকায় ভাসমান ১৮৫ রোহিঙ্গাকে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিপদগ্রস্ত আরোহীদের বেশিরভাগই নারী ও শিশু। নৌকাটির সবশেষ অবস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ছিল বলে জানানো হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকার আরোহীদের মধ্যে ৭০ জন শিশু এবং ৮৮ জন নারী রয়েছেন। সংস্থাটি জানিয়েছে, অন্তত এক ডজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক এবং একজন এরই মধ্যে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
সময়মতো উদ্ধার করা না হলে উপকূলবর্তী দেশগুলোর চোখের সামনেই আরও অনেকে প্রাণ হারাবে বলে সতর্ক করেছে তারা। ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বেলুচ বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের জন্য এ অঞ্চলের সব উপকূলীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন। আরোহীরা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারে দেশটির জান্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে প্রতি বছর হাজার হাজার মুসলিম রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পৌঁছানোর চেষ্টা করে। আর এটি করতে গিয়ে প্রাণ যায় অনেকের।
সূত্র: এএফপি, এনডিটিভি
এনজে
- ১ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ২স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৩পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৪পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৬সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৭‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৮মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৯UCB Price Sensitive Information
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু





পাঠকের মতামত