প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ ৩:১১ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। কারণ পিপলস লিজিংয়ের প্রক্রিয়াটি এখনও বিচারাধীন রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বর্তমান নাম “পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড” র পরিবর্তে “সোনার বাংলা লিজ ফিন্যান্স পিএলসি” রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান করেছিল।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...