প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:২৫ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি গুলো হলো- রিং শাইন, মীর আখতার হোসেন ও এমজেএল বিডি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেডের রেটিং অনুযায়ী রিং শাইনের দীর্ঘমেয়াদী “বিবিবি+” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুণগত এবং পরিমাণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এমজেএল বিডির ক্রেডিট রেটিং  দীর্ঘমেয়াদী “এএএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মীর আখতার হোসেন লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানি ২টির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...