ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাবেক উদ্যোক্তা পরিচালক এম. নুরুল আমিনের শেয়ার হস্তান্তর করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের ২৪ লাখ ৯০ হাজার ৪৫৬টি শেয়ারের মধ্যে ২৩ লাখ ৭১ হাজার ৮৬৩টি শেয়ার তার (নমিনি) স্ত্রী আলেয়া আমিনের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। উদ্যোক্তা পরিচালক এম. নুরুল আমিন ২০১৯ সালের ১৯ ডিসেম্বর মারা যান।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস

পাঠকের মতামত