
পুঁজিবাজারে ইস্যুয়ার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এসময় তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী, এমডি, সিইও, সিএফও এবং কোম্পানি সেক্রেটারিসহ ৪৫জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সিকিউরিটিজ সংক্রান্ত আইন এবং কমপ্লায়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) কর্মকর্তারা রিসোর্স পারসন হিসেবে কাজ করবেন। অংশগ্রহণকারীদের সাথে তাদের দক্ষতা শেয়ার করবেন।
বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান তার বক্তব্যে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কোম্পানির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা জ্ঞান ও ধারণা দেওয়া হবে।
- ১রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৩রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৪সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ৫খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৬ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৭গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৮সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত