
তীব্র গরমে বড়দের পাশাপাশি হাঁসফাঁস করছে ছোটরাও। এ সময় শিশুদের কীভাবে সুস্থ রাখবেন তাই এখন বড় প্রশ্ন, প্রত্যেক মা-বাবার জন্য। তাপপ্রবাহের মধ্যে বাচ্চাদের সুস্থ রাখা যেন চ্যালেঞ্জের ব্যাপার। এই ঋতুতে আপনার সন্তানের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের পর্যাপ্ত হাইড্রেশন ও সঠিক পুষ্টি তাদের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য। বিশেষ করে গ্রীষ্মে। তাপ ও শারীরিক কার্যকলাপের সংমিশ্রণে তাদের ডিহাইড্রেশন ও পুষ্টির ঘাটতি হতে পারে।
তাই এ সময় শিশুর ডায়েটে হাইড্রেটিং খাবার ও পানীয় রাখতে হবে। যাতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করার সঙ্গেই হারিয়ে যাওয়া তরল ও ইলেক্ট্রোলাইটগুলো পুনরায় পূরণ করতে সহায়তা করে।
এছাড়া শিশুদেরকে হালকা গরম পানিতে নিয়মিত গোসল করাতে হবে। এতে করে শরীরের তাপ অনেকটাই কমবে। শিশু অতিরিক্ত ঘামলে তাকে একটি ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন। এতে তাদের শরীর ঠান্ডা হবে ও সতেজ থাকবে।
এ সময় শিশুকে সুস্থ রাখতে যা খাওয়াবেন-
* গ্রীষ্মকালীন ফল, যেমন- তরমুজ, আম ইত্যাদি।
* ডাবের পানি: ইলেক্ট্রোলাইট পূরণ করতে ডাবের পানি পান করান।
* লেবুর জল: লেবুর জল ভিটামিন সি সমৃদ্ধ ও হজমে সহায়তা করে।
* শসা: শসার প্রায় ৯৬ শতাংশই পানি। এতে শিশুর শরীর ঠান্ডা থাকবে।
* চিয়া সিড: চিয়া সিড হজমে সাহায্য করবে।
* বেলের শরবত: বেলের শরবত পান করাতে পারে, এটি অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ।
* টমেটো: টমেটোতে ভিটামিন এ, বি২, সি ও পটাশিয়াম আছে।
সূত্র: বোল্ডস্কাই
বিএইচ
- ১পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ২বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ৩হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৪যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৫বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৬সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৭রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৮‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৮ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান





পাঠকের মতামত