
এবার পাতলা আইফোন তৈরি করছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ২০২৫ সালে এটি বাজারে আসতে পারে। দ্য ইনফরমেশন ওয়েব পোর্টালের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বর্তমান বাজারে অ্যাপলের প্রচলিত মডেলগুলোর চেয়ে পাতলা ফোনটির দাম বেশি হবে। যেমন- আইফোন প্রো ম্যাক্সের চেয়ে এর দর অধিক হবে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন ১৭ মডেলের সঙ্গে পাতলা ফোনসেট বাজারে আসবে।
আসন্ন ফোনের সাংকেতিক নাম দেয়া হয়েছে ডি ২৩। মডেলটির ডিজাইন ও বৈশিষ্ট্য কী হবে, তা নিয়ে গবেষণা করছে কোম্পানিটি। এতে এ-১৯ হিসেবে পরিচিত অ্যাপলের সবচেয়ে আধুনিক প্রসেসর ব্যবহৃত হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে অ্যাপলের ফোন বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। চীনের বাজারে হুয়াওয়ে ও অনারের ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়েছে তারা। ইতোমধ্যে বিশ্ববাজারে স্যামসাংয়ের কাছে শীর্ষ স্থান হারিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট। ফলে আইফোনের মানোন্নয়নে নজর দিয়েছে অ্যাপল।
চলতি বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে স্যামসাংয়ের। এসময়ে তাদের বাজার হিস্যা ছিল ২০ দশমিক ৮ শতাংশ। এরপর অ্যাপলের ছিল ১৭ দশমিক ৩ শতাংশ।
শুধু তাই নয়, বছরের চলমান প্রান্তিকে অ্যাপলের ফোন বিক্রি ১০ দশমিক ৫ শতাংশ কমেছে। পরিপ্রেক্ষিতে কম দামি আইফোন প্লাসের বিক্রি বন্ধ করতে চাচ্ছে তারা। পাশাপাশি আরেক মডেলের সস্তা ফোন বাজারে আনতে চায় আমেরিকান জায়ান্ট।
এরই মধ্যে আইপ্যাড প্রোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করে বাজারে ছেড়েছে অ্যাপল। চীনের বাজারে আইফোন ১৫ সিরিজের হ্যান্ডসেটের বিক্রি অনেক কমেছে। মূলত দেশটির বিভিন্ন কোম্পানি তুলনামূলক কম দামে উন্নতমানের হ্যান্ডসেট বাজারে ছেড়ে রেখেছে। ফলে বিপাকে পড়েছে অ্যাপল।
গত বছর দারুণভাবে স্মার্টফোনের বাজারে ফিরে এসেছে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া চীনা কোম্পানি হুয়াওয়ে। মেট ৬০ প্রো নামের হ্যান্ডসেট বাজারে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে তারা। সেই সঙ্গে শাওমিও ভালো করছে। এই পরিস্থিতিতে পাতলা ফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত