
ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় উভয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
২০২২-২৩ অর্থ বছরে সরকারের কাছে চার বছর মেয়াদী প্রকল্পে ৪৫০ কোটি টাকা চেয়েছিল বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় হয়ে সেই ফাইল গিয়েছিল অর্থ মন্ত্রণালয়ে। সেই সময়ের প্রেক্ষাপট ও সামগ্রিক বাস্তবতায় অর্থ মন্ত্রণালয় বাফুফের সেই আবেদনে অসম্মতি জানায়। ফলে বাফুফের প্রকল্প সেখানেই সমাপ্তি ঘটে। এক বছর পর আবারও বাফুফে সরকারের কাছে বড় অঙ্কের আর্থিক সাহায্য চেয়েছে।
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ধারাবাহিকভাবে ফেডারেশনগুলোর সঙ্গে বসেছেন। বাফুফেও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিল। সেই সময় বাফুফের প্রতিনিধি দল সরকারের পক্ষ থেকে ১০০ কোটি টাকা সিডমানি চেয়েছিল। সেই আমানতের বিপরীতে প্রাপ্ত সুদ থেকে ফুটবল পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করার পরিকল্পনা দিয়েছিল বাফুফে। ওই সময় ক্রীড়া মন্ত্রী সিডমানির চেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
সরকারের গত মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফেকে আলাদা আর্থিক সহায়তা করেছিলেন। সেই অর্থের সঠিক হিসাব ও নিদের্শনা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে বাফুফে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পূর্বের রেকর্ড তেমন ইতিবাচক নয়।
সরকারি অর্থের মতো ফিফা ফান্ডের ব্যয় নিয়েও বাফুফের অসঙ্গতি রয়েছে। ফিফা ফান্ডের অর্থ দিয়ে কেনাকাটায় অসঙ্গতির জন্য বাফুফের সাবেক সাধারণ সম্পাদক, অর্থ কর্মকর্তা ও অপারেশন্স ম্যানেজার নিষিদ্ধ হয়েছেন। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে আর্থিক জরিমানার শিকার হয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
বিএইচ
- ১আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৩জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৪রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৫হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৬সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত