
কিছুদিন আগেও উরুগুয়ের দলটা ঠিক একই রকম ছিল। শুধু যোগ হয়েছেন একজন। কোচ মার্সেলো বিয়েলসা। উরুগুয়ের রক্ষণে নাপোলির ম্যাথিয়াস অলিভেইরা ও বার্সেলোনার রোনাল্ড আরাহো। মিডফিল্ডে পিএসজির উইগার্টে ও রিয়াল মাদ্রিদের ফেদে ভালভার্দে।
শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মেট লাইন স্টেডিয়ামে বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে উরুগুয়ে। নুনিয়েজ-ম্যাক্সিমিলিয়ানো-ভালভার্দের দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে। দুর্দান্ত জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
স্ট্রাইকার লুইস সুয়ারেজ এখন বেঞ্চে বসেন। ওই জায়গা ডারউইন নুনিয়েজের দখলে। তার সঙ্গে ফরোয়ার্ড লাইনে ২২ বছরের ফাকুন্দে পেলিস্ত্রি ও ২৪ বছরের ম্যাক্সিমিলিয়ানো আরাহো। আর্জেন্টাইন কোচের অধীনে বদলে যাওয়া তরুণ উরুগুয়ে এবারের কোপা আমেরিকার টপ ফেবারিট।
পানামার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে আসর শুরু করে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নুনিয়েজ ও ম্যাক্সিমিলিয়ানো গোল করেন ওই ম্যাচে।
ম্যাচের ৫ মিনিটে প্রথম লিড নেয় উরুগুয়ে। গোল করেন লা লিগার ক্লাব গ্রানাডায় খেলা ফাকুন্দে পেলিস্ত্রি। ২১ মিনিটে লিভারপুল স্ট্রাইকার নুনিয়েজ গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দিয়ে প্রথমার্ধ শেষ করেন।
ম্যাচে মোট গোলবারে ১৮টি শট নেওয়া উরুগুয়ে পরের গোলটি পায় ৭৭ মিনিটে। ম্যাক্সিমিলিয়ানো আরাহো করেন গোলটি। এরপর ৮১ মিনিটে ভালভার্দে ও ৮৭ মিনিটে বদলি নামা রদ্রিগো বেনটাকুর গোল করে কোপা আমেরিকার সর্বাধিক ১৫ শিরোপা জেতা উরুগুয়েকে বড় জয় এনে দেন।
এএন
- ১আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৩জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৪রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৫হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৬সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত