
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল। যে ম্যাচটি দেখতে ফুটবলবিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তেমনই উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়েছে সেলেসাও ও উরুগুয়ে শিবির। যদিও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। খেলার পাশাপাশি শারিরীক ও কথার আক্রমণে উত্তেজনা ছড়ালে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।
উরুগুয়ে যেখানে ৫টি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি, সেখানে তিন শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল ব্রাজিলের। বল দখলেও দু’দল ছিল সমানে সমান। তবে এরই মাঝে উরুগুয়ের দুশ্চিন্তা বাড়িয়েছে তারকা সেন্টারব্যাক রোনাল্ড আরাউহোর ইনজুরি। যে কারণে ৩২ মিনিটে তিনি মাঠ ছেড়ে যান।
লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। আগেই জানা গিয়েছিল আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচটি খেলতে পারবেন না। ফলে তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো সেলেসাও জাতীয় দলের একাদশে খেলার সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী তরুণ এন্ড্রিক ফেলিপে। বড় ম্যাচে তার ভূমিকা দেখার অপেক্ষায় ছিল ব্রাজিলভক্তরা, তবে এখন পর্যন্ত মাঠের খেলায় তিনি সেভাবে নজর কাড়তে পারেননি।
লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী ও ফর্মে থাকা দল উরুগুয়ে যেমন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে, তেমনি সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিলও। ১০ মিনিটের মাথায় ডারউইন নুনিয়েজ সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের হয়ে লিড নেওয়ার। তবে তিনি হেড দেওয়ার চেষ্টায় ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি।
ব্রাজিলও বড় সুযোগ মিস করে ২৮তম মিনিটে। এন্ড্রিকের বাড়ানো বল ডি বক্সের ভেতর পেতে পারতেন রাফিনহা। কিন্তু এই সেলেসাও উইঙ্গার বলের কাছেই পৌঁছাতে পারেননি। উরুগুয়ে বিপদমুক্ত হয়ে একটু পরই পাল্টা আক্রমণে যায়। এবারও দৃশ্যপটে নুনিয়েজ, তবে এবার তার হেড চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণেও বিরতির আগপর্যন্ত কেউ গোলের দেখা পায়নি।
বিএইচ
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব





পাঠকের মতামত