প্রকাশিত: মার্চ ৯, ২০২১ ৩:২১ পিএম

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তাদেরই মাটিতে উড়িয়ে দিয়েছিল পিএসজি। মজার ব্যাপার দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই সে ম্যাচে ৪-১ গোলে জয় পায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

আর এবার সম্ভাবনা জেগেছে দ্বিতীয় লেগে নেইমারের ফেরার।

আগামী ১১ মার্চ দ্বিতীয় লেগে পার্ক দেস প্রিন্সেসে বার্সাকে আতিথেয়তা জানাবে পিএসজি। আর এই ম্যাচের আগেই ইনজুরি থেকে ফিরে দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন ব্রাজিল তারকা নেইমার।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে সেনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান নেইমার।

আর ফ্রেঞ্চ কাপেই ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে পিএসজির জয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। সেখানেই অনুশীলনে দেখা গেছে নেইমারকে। শুধু নেইমারই নন, চোট থেকে ফিরেছেন পিএসজির ইতালিয়ান রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জিও।

এদিকে বার্সাকে এবারও ঐতিহাসিক কিছু করার জন্য সমর্থন করে যাচ্ছে ভক্তরা। কেননা ২০১৭ সালে এই পিএসজির বিপক্ষেই শেষ ষোলোর প্রথম লেগে তাদের মাঠে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগ থেকে ফরাসি জায়ান্টদে ছিটকে দেয়। তখন অবশ্য বার্সায় খেলতে নেইমার। কিন্তু দল পাল্টে ও বর্তমানে চোট কাটিয়ে দলের সবচেয়ে বড় তারকা নেইমারের ফেরা পিএসজিকে স্বস্তি এনে দেবে নিশ্চিত।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...