
ছারছীনা শরীফের পীর হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, আমরা দুনিয়াবী সম্পদরাশীর প্রতি ছোটাছুটি করি। অথচ দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান-সন্ততি। তাদের কারণে দুনিয়ায় সম্মানিত হওয়া যায় আবার কোন কোন ক্ষেত্রে তাদের কারণে অপমানিতও হতে হয়। একজন নেককার সন্তান পিতা-মাতার জন্য দুনিয়া ও আখিরাতে রহমতস্বরূপ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে সে কখনো পিতা-মাতার অবাধ্য হবেনা। পিতা-মাতা, উস্তাদ, মুরুব্বীদেরকে সম্মান করবে। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় সন্তানগণ দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে দেখা যায়, তাদের পারিবারিক নৈতিক শিক্ষার অভাব, সন্তানদিগকে অভিভাবকগণ ঠিকমত সময় না দেয়া, অল্প বয়সে মোবাইল দেয়া ইত্যাদি। এর থেকে পরিত্রান লাভের একমাত্র উপায় তাদেরকে পারিবারিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এবং সবচেয়ে বড় সম্পদ মনে করে তাদেরকে আদর, স্নেহ, মমতা ও ভালোবাসা দেয়া। সর্বোপরি সন্তানদিগকে অসৎ সংগ থেকে দূরে রাখতে হবে।
শুক্রবার বরগুনা জেলার সদর উপজেলাধীন উত্তর বড় লবনগোলা খানকায়ে ছালেহীয়া মোহেব্বিয়া কমপ্লেক্স দীনিয়া মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন।
পরিশেষে পীর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত