
সোনাগাজী চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজার বণিক পরিচালনা কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯.০০ থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ফলাফলে আবদুর রহিম মাসুদ (দেয়াল ঘড়ি প্রতীক) ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাঈন উদ্দিন (আনারস প্রতীক) পেয়েছেন ১১০ ভোট। আমির হোসেন রাসেল (মোরগ প্রতীক) ১৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম (গোলাপফুল প্রতীক) পেয়েছেন ৭৯ ভোট। রুহুল আমিন (গরুর গাড়ি প্রতীক) ১৪২ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম (ছাতা প্রতীক) পেয়েছেন ১৩১ ভোট। আবদুল হালিম মানিক (হাতপাখা প্রতীক) ১০৬ ভোট পেয়ে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম আহমেদ (মই প্রতীক) পেয়েছেন ৯৭ ভোট। ওমর ফারুক (রিক্সা প্রতীক) ১৩৭ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামশেদ আলম সোহাগ (টেবিল প্রতীক) পেয়েছেন ৭৪ ভোট। আবুল কাশেম (উড়োজাহাজ প্রতীক) ১৬৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম (কবুতর প্রতীক) ১১৬ ভোট পেয়েছেন।জিয়াউর রহমান (কলস প্রতীক) ১৭৫ ভোট পেয়ে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলী আহম্মদ (আম প্রতীক) ১০৭ ভোট পেয়েছেন। আবদুর রহিম ২০৫, মোঃ ইব্রাহিম খলিল ১৭৩, মানিক চন্দ্র মজুমদার ১৬০ ও মোঃ সেলিম ১৪৬ ভোট পেয়ে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
১১ টি পদে ২৫ জন প্রার্থী কেরামতিয়া বাজার বণিক পরিচালনা কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩০২ জন। মোট ভোট সংগ্রহ হয় ২৯৬ টি।
এনজে
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত