
আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এতে তার ৫০ ওভারের ক্রিকেটে ১৩ বছরের ক্যারিয়ার শেষ হলো।
২০১২ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এরপর ১৪৯টি ওয়ানডেতে ৩৯৯০ রান ও ৭৭ উইকেট শিকার করেন তিনি। ৩৩.৮১ গড়ে রান করেছেন ম্যাক্সওয়েল। চারটে শতরান ও ২৩টা অর্ধশতরান করেছেন তিনি।
তবে চলতি বছর ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটাই ছিল তার শেষ ওয়ানডে।
চ্যাম্পিয়নস ট্রফির পর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিকে তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না তিনি।
২০২২ সালে একটা দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল ম্যাক্সওয়েলের। তারপর থেকে মাঝে মাঝে তার পায়ে সমস্যা হয়েছে। সেই সমস্যার কথাই বেইলিকে জানিয়েছিলেন ম্যাক্সওয়েল।
এম জি
- ১লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
- ২সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৫বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
- ৮শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
- ১০মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৩গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৪মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৫অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ১০চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে নগরবাসী





পাঠকের মতামত