প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫ ১০:২৫ এএম

মেহেরপুরের দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে মন্টু হোসেন (৫২) ও মোটরসাইকেল আরোহী রনি (১৮) হচ্ছেন তেরাইল গ্রামের পূর্ব পাড়ার রতন আলীর ছেলে। এসময় ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোটরসাইকেলের চালক মোস্তাক হোসেন (২০) আহত হন।

স্থানীয়রা জানান, কৃষক মন্টু হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মন্টু হোসেন চলন্ত একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। একই মোটরসাইকেলে থাকা চালক মোস্তাক হোসেন ও তার বন্ধু রনিও মারাত্মক আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে মোস্তাক ও রনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রনির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...