
ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের ‘সশস্ত্র জঙ্গি’ হিসেবে উল্লেখ করেছে দেশটি।
রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত ৩৫ জন ‘সশস্ত্র জঙ্গি’ নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতি চলছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
এনএএফ–এর মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছেন, শনিবার বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়।
এ অঞ্চল প্রায়ই বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী ভিন্নমতাবলম্বী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)–এর হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে দুটি গোষ্ঠীই উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সেনাদের ওপর হামলা বাড়িয়েছে। তারা একাধিক সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করেছে।
নাইজেরিয়ায় গত ১৬ বছরের সংঘাত ২০১৫ সালের পর কিছুটা স্তিমিত হলেও চলতি বছরের শুরু থেকে আবার হামলা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এম জি
- ১কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৪মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৫পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৮নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত