
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে বিক্ষোভ, মানববন্ধনে ও সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় বিআরটি প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী বাজার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় তাঁরা মানববন্ধন করেন।
বিক্ষোভকারীরা বলেন, আমরা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রæত সময়ের মধ্যে তুরাগ নদীর উপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই তৈরী করতে হবে। এসময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।
ব্যবসায়ী ছাড়াও মানবন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানার দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, টঙ্গী বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার এলাকার ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, টঙ্গী বাজারটি অত্র অঞ্চলের সবচেয়ে বড় বাজার। এ বাজারে প্রায় ২৫ হাজার দোকানপাট রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিনিয়ত লাখো মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিম পাশে থাকা বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে দেয়। এতে উত্তরার সঙ্গে টঙ্গীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরাগ নদের ওপর বেইলি বিৃজটি এক বছর আগে ভেঙ্গে দেওয়ায় বাজারে বেচাকেনা বন্ধ হয়ে যায়। বিআরটি ও সওজ কর্তৃপক্ষকে অসুবিধার কথা জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এ সময় বক্তারা নতুন বেইলি ব্রিজের দাবি জানান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে এক ঘন্টা পর বেলা ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এটি সেতু বিভাগের কাজ। বিষয়টি ইতিপূর্বে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ আবারও তাদেরকে বিষয়টি অবগত করেছি।
এম জি
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত