মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধের অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোল্লা বক্স ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোল্লা বক্স মুদি দোকানের সামনে সদয় কিনতে দাঁড়িয়ে ছিলেন। এসময় স্থানীয় অটোচালক হান্টু মিয়ার তিন বছর বয়সী ছেলে অটোর চাবি নিয়ে গাড়ির গিয়ার দিলে অটোটি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে মোল্লা বক্সকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি খেলার ছলে অটোর চাবি ঘুরালে এ দুর্ঘটনা ঘটে।
এনজে

পাঠকের মতামত