
ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনার কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
পাঁচ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয় গত ৪ নভেম্বর। কর্মশালায় বিনার ১১টি বিভাগের বিগত এক বছরের গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করা হয়। পাশাপাশি বিনার ১৩টি উপকেন্দ্র এবং ১টি আঞ্চলিক কেন্দ্রের গবেষণা ফলাফল ও সম্প্রসারণ কার্যক্রমও তুলে ধরা হয়।
পাঁচ দিনব্যাপী আয়োজিত কর্মশালায় মোট ১৩টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষক, দেশের অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সেশন পরিচালনা করেন। বিজ্ঞানীরা তাদের গত এক বছরের গবেষণার ফলাফল, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
কর্মশালায় বিশেষভাবে জলবায়ু পরিবর্তন সহনশীল, উচ্চ ফলনশীল, পোকা-রোগ প্রতিরোধী এবং পুষ্টিসমৃদ্ধ ফসলের নতুন জাত উদ্ভাবন ও উন্নত কৃষি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ.এস.এম. গোলাম হাফিজ কেনেডি।
- ১রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৩ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ৬লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৭চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৮ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত