
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ফেনীর সোনাগাজীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন কে নির্বাচিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন।
আবদুল মান্নান উপজেলায় ৩য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও ১ম বারের মত মোঃ সালাউদ্দিন শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। সম্প্রতি এ তালিকা প্রনয়ণ করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এনায়েত উল্যাহ মহিলা কলেজ ও ওসমানিয়া আলিম মাদ্রাসা, ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মালেক শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন বলেন, এ স্বীকৃতি তাঁর শিক্ষকতা জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এই অর্জনের পেছনে প্রতিষ্ঠান প্রধানের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
তৃতীয়বার এই অনন্য অর্জনে আনন্দিত সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেছেন। নিজের অনুভুতি ব্যক্ত করে তিনি বলেন, এই অর্জন আমার একার নয়, এটি আমাদের প্রতিষ্ঠানের সবার। আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি।
এনজে
- ১ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ২বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৩ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৪মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৬যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৭উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৮প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৯সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ১০ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত