
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারিতে জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় রাতভর অভিযানে ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার (১৭জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড আটক করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাই মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১০ হাজার ২০০ টাকা।
এর আগে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬জানুয়ারি) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একটি ভারতীয় গরু আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল ময়মনসিংহ সীমান্ত এলাকায় মোট ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিলেট ব্লেড ও গরু জব্দ করতে সক্ষম হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালানি মালামাল পরিবহন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিএইচ
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত