
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল প্রেরণ ও জরিমানা প্রদান করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন, বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরিব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইএটি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত