জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬ ২:৩৫ পিএম , আপডেট: এপ্রিল ২, ২০২৬ ৫:৪৮ পিএম

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে  ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল  প্রেরণ ও জরিমানা প্রদান করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরিব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার  এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  সাগরকে ৩ মাস এবং মুলজারকে  ১  মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া  হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...

সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন

​জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের ...