
জমকালো আয়োজনে খুলনায় হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে প্রথম বর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) মহানগরীর গল্লামারীর ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন এসব শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় গোটা ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (উপসচিব) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান ও সিএসএস শিক্ষা সেক্টরের পরিচালক ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি মি. ডেভিড টমাস গোমেজ।
এতে সভাপতিত্ব করেন হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল সালাম শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এবং নবীনবরণ ও সাংস্কৃতিক উদযাপন কমিটির আহ্বায়ক মো. মনজুর মোর্শেদ।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আমরা যেন রাষ্ট্রের প্রতি অনুগত থাকি। সমাজের প্রতি অনুগত থাকি। পরস্পরের প্রতি ভুল হিংসা ভুলে গিয়ে “ছাত্রানাং অধ্যয়নং তপঃ এই নীতিতে বিশ্বাস করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে যে শক্তি মত্ত্বা দেখিয়েছো সেই শক্তিতে বলিয়ান হয়ে আমাদের দেশ গঠনে রাষ্ট্র গঠনে আরও ভূমিকা রাখতে পারবে।
এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি গড়ে তোলা। দেশের বিশাল জনসংখ্যাকে প্রকৃত মানবসম্পদে রূপান্তর করতে হলে শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর করলে চলবে না। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন অর্থনীতিতে কারিগরি শিক্ষাই হতে পারে মূল চালিকাশক্তি।
এসকেএস
- ১এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ২ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৩আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৬৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৮ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৯মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার





পাঠকের মতামত