জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬ ৯:৪৯ পিএম

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) নিয়মিত টহলের সময় মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনকর্মীরা মন্দিরের খাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ফুট পেট্রোলিং চলাকালে বনের ভেতরে হরিণ শিকারের জন্য পাতা ২৫টি মালা ফাঁদ শনাক্ত করা হয়। পরে সেগুলো অপসারণ করা হয়।
তিনি আরও জানান, সুন্দরবনের বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ...

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...