ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬ ৮:৪১ পিএম

হজ ব্যবস্থাপনায় ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে শীর্ষস্থানীয় হজ এজেন্সি সমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান হাব নেতৃবৃন্দ ও এজেন্সি মালিকদের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হজ ব্যবস্থাপনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিরবচ্ছিন্নতা ও উৎকর্ষতার সাথে সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের চেয়ারম্যান আলহাজ্ব শরীয়ত উল্লাহ্শহীদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছালামত উল্লাহ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

এসময় বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ ...

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ...

বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে ...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার রেলস্টেশন প্রাঙ্গণে ...

‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা

এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক ...

কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার ...

কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ঢাকার ...