ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১১, ২০২৬ ৯:০৪ পিএম , আপডেট: জুন ১১, ২০২৬ ৯:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের দায়িত্ব গ্রহণের পর ১১ জুন ২০২৬ তারিখে প্রথমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়ক বিভিন্ন নীতিগত উদ্যোগ গ্রহণ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। তিনি পুঁজিবাজার-সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যাশা ও প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ সাম্প্রতিক বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং সরকারের উচ্চপর্যায়ে পুঁজিবাজারের প্রতি গুরুত্বারোপ বাজার-সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।

মমিনুল ইসলাম আরও বলেন, রেগুলেটরি কর্তৃপক্ষ এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারে প্রস্তাবিত বাজেটে গৃহীত উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এর ফলে বাজার পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং একটি শক্তিশালী ও কার্যকর বাজার অবকাঠামো গড়ে উঠবে।

ডিএসই চেয়ারম্যান বিশেষভাবে NITA হিসাব পরিচালনা প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ পদক্ষেপ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ডিএসই ইতোমধ্যে বিদ্যমান T+2 সেটেলমেন্ট ব্যবস্থা থেকে T+1 এবং পর্যায়ক্রমে T+0 সেটেলমেন্ট ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে লেনদেন নিষ্পত্তি আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে এবং আন্তর্জাতিক মানের বাজার অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।

ডিএসই বিশ্বাস করে, সরকারের ধারাবাহিক মনোযোগ, কার্যকর নীতিগত সহায়তা এবং সংস্কারমুখী পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার আগামী দিনে আরও গতিশীল, গভীর ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং বাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।

ডিএসই চেয়ারম্যান বলেন, উদ্ভাবনী প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...