
সৌদি আরবের ওপর কোনো হামলার চেষ্টা ও ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘন করলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
গতকাল ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। দেশটির বিমানবাহিনী এ সময় ইয়েমেনের আকাশসীমায় ঢোকে। এরপর হুতিরা হুমকি দেয় ভবিষ্যতে যদি সৌদি এমন কিছু করে তাহলে তাদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। এরপরই সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এমন কঠোর ভাষার হুমকি এলো।
শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, হুতিরা ইয়েমেনের সাধারণ মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে সেখান থেকে নজর সরাতে সৌদিকে হুমকি দিচ্ছে।
এদিকে গতকাল হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদিকে হুমকি দিয়ে বলেন, , আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এই ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং তাদের বিমানবন্দরসহ জল ও স্থলের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।
সম্ভাব্য খারাপ পরিস্থিতির শঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সূত্র: আলজাজিরা
- ১হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- ২সূচকের পতনে চলছে লেনদেন
- ৩ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ৪শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা
- ৫ফনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৬মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ
- ৭সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ২১ জুলাই
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের





পাঠকের মতামত