
ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরে রাজি না হয়, তাহলে দেশটির সামরিক কাঠামোর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সেতুর মত অত্যাবশ্যকীয় বেসামরিক কাঠামোগুলোকেও হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দিয়েছেন।
গতকাল মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে আমরা তাদের খুব, খুব কঠিনভাবে আঘাত করছি। সাগরতীরে এবং সাগরে তাদের যত সামরিক স্থাপনা আছে, প্রতিটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত না থামাব, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে।
ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত হয়তো আমাদের তা করতে হবে।আমি অবশ্য ভেবে রেখেছিলাম যে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে সবার শেষে হামলা পরিচালনা করা হবে।
তিনি বলেন, আজ রাতে আমরা তাদের খুব কঠিন আঘাত করতে যাচ্ছি। আগামীকাল এবং তার পরের দিনও তা অব্যাহত থাকবে। তারপর আগামী সপ্তাহটি তাদের জন্য খুব খারাপ হতে যাচ্ছে। কারণ তখন বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামনে আসবে। যদি তারা আলোচনার টেবিলে না আসে, (তাহলে) আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র, সব সেতুতে আঘাত করব।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা চুক্তি করতে চায়; কারণ তারা ভালোভাবেই বুঝতে পারছে যে চুক্তিস্বাক্ষর না করলে তাদের কেউই আর অবশিষ্ট থাকবে না।
উল্লেখ্য, হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের উত্তেজনা বেড়েছে। ইরান হরমুজ প্রণালিতে চালাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল আদায় করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র পুরোপুরি তার বিরোধী।
এই মতবিরোধের জেরে গত ৫ জুলাই ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। তারপর থেকেই শুরু হয়েছে উত্তেজনা। ইতোমধ্যে ইরানের ইসলামপন্থি প্রজাতান্ত্রিক সরকার ঘোষণা দিয়েছে যে তারা আর ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে নেই। সূত্র : আনাদোলু এজেন্সি
বিএইচ
- ১কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৪মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৫পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৬চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ





পাঠকের মতামত