
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার মস্কোতে রোববার (১৯ জুলাই) রাতে হামলার উদ্দেশ্যে পাঠানো চার শতাধিক ড্রোনের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ।
গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা জোরদার করেছে। চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনের ওপর চলা রুশ হামলার প্রতিশোধ হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে বলে কিয়েভ জানিয়ে আসছে। খবর এএফপির।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্র-সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে লিখেছেন, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত চার শতাধিক শত্রু ড্রোন মস্কো অঞ্চলের দিকে উড়ে আসে। দূরবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করে। মস্কোর কাছাকাছি পৌঁছানোর আগেই ৮৫টি মানববিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করা হয়।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, পোদলস্ক, দোমোদেদোভো ও ওদিন্তসভো এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যক্তিমালিকানাধীন বাড়িঘর ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোরোবিয়ভ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দোমোদেদোভোতে একটি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগার ঘটনায় একজন আহত হয়েছেন। এছাড়া, এম-৪ মহাসড়কে একটি গাড়ির কাছে ড্রোন পড়ে গেলে আরেকজন আহত হন।
দোমোদেদোভো হাসপাতালও জানায়, মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনজে
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৩UCB Price Sensitive Information
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৬স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৭স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ৮বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ৯সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ১০মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান





পাঠকের মতামত