
কক্সবাজার থেকে কিনে প্রাইভেটকারের বডিতে তৈরি করা বিশেষ গোপন চেম্বারে লুকিয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল ইয়াবার চালান।
শনিবার (১ আগষ্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের পলাশ মাহমুদ এবং গাজীপুর মহানগরের গাছা থানাধীন পূর্ব কলমেরশর এলাকার মো. সজীব মিয়া। পলাশ মাহমুদের বয়স ৩৬ বছর এবং মো. সজীব মিয়ার বয়স ২৮ বছর।
গ্রেপ্তার হওয়া অপর দুই নারী হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের সাদিয়া আক্তার ও নুসরাত জাহান ইভা। সাদিয়া আক্তারের বয়স ২৪ বছর এবং নুসরাত জাহান ইভার বয়স ১৯ বছর।
লোহাগাড়া থানার এসআই গোবিন্দ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়।
গাড়িটির বাঁ পাশের পেছনের সিটের চাকার ওপর বডির ভেতরে বিশেষ কৌশলে একটি গোপন চেম্বার তৈরি করা হয়েছিল। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই গোবিন্দ দাস আরও জানান, ইয়াবাগুলো ওই প্রাইভেটকারে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বা ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জব্দ করা প্রাইভেটকারটি বর্তমানে থানার হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি মোহাম্মদ আবদুল্লাহ।
টিআর
- ১মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ২জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ৩মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৪ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৫মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৬টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ৭পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৮ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত