স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই

আগামী ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস) ঘিরে মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’
পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।’
আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো।’
এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’
বিএইচ
- ১মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ২প্রবাসী আয়ে শীর্ষে ফিরলো ইসলামী ব্যাংক
- ৩রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য
- ৪জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে
- ৫রেমিট্যান্সের ৫২ শতাংশই ঢাকা বিভাগে, রংপুরে মাত্র ১ শতাংশ
- ৬নানা সংকটেও দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখছে প্রবাসী আয়
- ৭চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে নগরবাসী
- ৮গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ১পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ২১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৩সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৪এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৫প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৮চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৯অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ১০ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি





পাঠকের মতামত