
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির নেতারা নতুন প্রশাসককে অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন রাজেশ ও রাকিবুল আলম দীপুসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হক নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গত রোববার সকালে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. ফজলুল হক।
গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়। তার পর থেকে পদটি ফাঁকা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদত্যাগের দাবিতে তৎপর হয় সংগঠনটির সদস্যদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশাসক হিসেবে হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও তাঁর মেয়াদে নির্বাচন দিয়ে যেতে পারেননি। তবে তাঁর মেয়াদে তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর একাধিক ব্যবসায়ী বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন। এতে নির্বাচন আটকে যায়।
হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর দেড় মাস প্রশাসক পদ শূন্য ছিল। এরপর ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাঁকে ১২০ দিন বা ৪ মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। তবে মামলার কারণে তিনিও নির্বাচন দিতে পারেননি।
গত ফেব্রুয়ারিতে আবদুর রহিম খানের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, গত ২৬ জুন যা শেষ হয়।
গত মে মাসে এফবিসিসিআইয়ের সদস্যদের একাংশের জোট এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। তখন আবদুর রহিম খান বাণিজ্যসচিবের চলতি দায়িত্বও পালন করছিলেন। তিনি সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে গত ২৬ জুলাই মো. ফজলুল হক নিয়োগ পান।
বিএইচ
- ১এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ২জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ
- ৫‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা
- ৬শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে
- ৭বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী
- ৮এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা
- ৯কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ১০কারিগরি শিক্ষা ও বৃত্তিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৫নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত