
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ৯৪৮ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৭৮ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১১০টি লটের মধ্যে ১০৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৪০৪ কোটি ২ লাখ ২ হাজার ২৯৭ টাকা ৩৯ পয়সার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ২৩৫ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।
এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১৫৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যায়ে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৩২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৩৫টি প্রতিষ্ঠান।
অন্যদিকে ষষ্ঠ শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১৮৩ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২৫৬ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৭০টি দরপত্রের আওতায় ৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ৫৩ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।
এছাড়া সপ্তম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ২০৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৯৩৯ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ পর্যায়ে ৬৯টি দরপত্রের আওতায় ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮৪ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৫৯টি প্রতিষ্ঠান।
বিএইচ
- ১ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ২সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৫লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৬সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৭ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৮আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৯সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১০দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত