
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে একটি সীমানা পিলারসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার নেহালপুর গ্রামের মৃত ফজলে শেখের ছেলে আকবর শেখ কসাই ও আজগার শেখ কসাই। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাগরদাঁড়িতে তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। পরে দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তবে উদ্ধার হওয়া সীমানা পিলারটি কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে তাদের কাছে ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, “ঘটনাটি সত্য। তবে দুইজন বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।”
আটক দুই সহোদরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এনজে
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত