
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ সেমিনার ও বৃক্ষ বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের মাঝে জুলাই গণ-অভ্যুত্থান ও আত্মত্যাগের ইতিহাসকে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করে ক্লাবটি।
সোমবার (১০ আগস্ট) যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা ও কর্মসূচি। এ,বি এবং সি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর দেড় শতাধিক শিক্ষার্থী। এ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী, বি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণী এবং সি ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়।
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, অভ্যুত্থান পরবর্তী সময়ের বিষয়াবলীর ওপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং নানান ফলজ বৃক্ষের চারা। এছাড়াও ৪র্থ থেকে ১৫ তম স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় ফলজ বৃক্ষের চারা।
এ বিষয়ে উন্নত মমশির, যবিপ্রবি ক্লাব এর সভাপতি আল শাহরিয়া রাফিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জুলাইয়ের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালানো হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও বৃক্ষের চারা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা, যাতে আজকের এই ছোট্ট উদ্যোগ আগামী দিনের সবুজ পৃথিবীর ভিত্তি হয়ে ওঠে।
তিনি আরোও বলেন, অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষকের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে, সবুজ আগামীর পথে এগিয়ে চলুক নতুন প্রজন্ম।
এনজে
- ১প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ২ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৬চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৭এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৮মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ৯জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ১০বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৫পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৬সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ৯শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ১০বাড়লো সূচক ও লেনদেন





পাঠকের মতামত