বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৩:০৫ পিএম

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় ১০ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) ফর বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) অ্যাক্রেডিটেশন শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওবিই-এর বিভিন্ন দিক, বিএইটিই-এর প্রয়োজনীয়তা এবং প্রকৌশল শিক্ষায় ওবিই বাস্তবায়নের কার্যকর কৌশল, বিএইটিই-এর মানদণ্ড অনুযায়ী বিভাগসমূহে প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি, কোর্স আউটকাম অর্জনের মূল্যায়ন, প্রোগ্রাম আউটকাম বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান। উক্ত আয়োজনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নার্গিস পারভীন, সিভিল ইঞ্চিনিয়ারিং (সিই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাফিউল আলম তিনটি আলাদা সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে সিএসই, ইইই এবং সিই বিভাগের সকল শিক্ষকবৃন্দ সহ ইঞ্জিনিয়ারিং বিভাগে কোর্স পরিচালনাকারী অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি, রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ (অবঃ) তাঁদের সম্মানিত উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটি অলংকৃত করেন। সেশনে অংশগ্রহণকারীরা ওবিই-এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিএইটিই-এর স্বীকৃতি অর্জনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ...

ইবি’র টিএইচএম বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় শাস্তি নির্ধারণে কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় অধিকতর তদন্ত ও অভিযুক্তদের শাস্তি নির্ধারণে ...

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দুইটি সফটওয়্যার ...

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির ...

যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `উন্নত মমশির ক্লাবের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান কুইজ, পরিবেশ সংরক্ষণ ...

জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ...

জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডিবেটিং ক্লাব (আইএমএলডিসি)-এর উদ্যোগে ‘বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত ...