ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ৫:২৩ পিএম

প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে।

সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং পামপে’র ম্যানেজিং ডিরেক্টর জুন জেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় পামপে’র কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবে।

এছাড়া, তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহারেরও সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বয়ংক্রিয়ভাবে বেতন বিতরণের পাশাপাশি ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট সেবা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং, মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ইউনিট হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো: আল আমিন; সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ফাতেমা আফরিন কমার্শিয়াল ব্যাংকিং; বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো: রেজাউল করিম, পেরোল ব্যাংকিং; রিলেশনশিপ ম্যানেজার মো: সোহেল রানা, পেরোল ব্যাংকিং এবং পামপে’র পক্ষ থেকে ম্যানেজার এইচআর খন্দকার তানভীর আহসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

২০২৬ সালের প্রথমার্ধের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে’প্রোগ্রামের আওতায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা ব্রাঞ্চ এবং কর্মীদের স্বীকৃতি ...

কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা ...

জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার

বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে ‘টুডেস ...

ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থ ...