
দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। চলতি বছরের মে মাসের তুলনায় জুনে দেশের ভেতরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ১৭৩ কোটি টাকা। একই সময়ে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা। তবে বিপরীত চিত্র দেখা গেছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে—এক মাসের ব্যবধানে তাদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে প্রায় ৭০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জুন মাসের ক্রেডিট কার্ড লেনদেনের এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮১২ কোটি টাকা খরচ করেছিল। আর পরের জুন মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ১ হাজার ৩৭ কোটি টাকা। সেই হিসাবে মে মাসের তুলনায় জুন মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে ২২৪ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের জুন মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৮৫ কোটি ১ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫৮ কোটি ৫ লাখ টাকা, যুক্তরাজ্যে ৪৬ কোটি ২ লাখ টাকা, সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ টাকা, মালয়েশিয়ায় ৩৩ কোটি টাকা, ভারতে ৩৭ কোটি টাকা, নেদারল্যান্ডে ২২ কোটি, সৌদিতে ৪৯ কোটি, কানাডায় ২৪ কোটি, অস্ট্রেলিয়ায় ১৮ কোটি, আয়ারল্যান্ড ১৬ কোটি ও অন্যান্য দেশে ৯৫ কোটি টাকা খরচ হয়েছে।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য মতে, চলতি বছরের মে মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ৩১২ কোটি ৪ লাখ টাকা। আর পরের জুন মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২৪১ কোটি ৫ লাখ টাকা। সেই হিসাবে মে মাসের তুলনায় জুন মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৭০ কোটি টাকা।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৪৯ কোটি ৮ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২২ কোটি ৯ লাখ টাকা খরচ করেছে। ভারতের নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৮ কোটি ৯ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। মে মাসে দেশের ভেতর খরচ হয়েছিল ৪ হাজার ২৮৭ কোটি টাকা। আর পরের জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা। সেই হিসাবে জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ বেশি হয়েছে ১৭৩ কোটি টাকা।
এএ
- ১নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ২আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৩কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৪দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৫বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৬চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৭রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ৮ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি, হাসপাতালে ৬৯৩
- ৯বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
- ১০মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৫‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৯মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড
- ১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল





পাঠকের মতামত