
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে খাদে মাইক্রোবাস ফেলে পালিয়েছেন এক মাদক পাচারকারী। পালানোর সময় প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলন্ত গাড়ি থেকে একাধিক বস্তা মহাসড়কে ফেলে দেওয়া হয়।
পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি ও ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে সর্বমোট ১৩০ কেজি গাঁজা এবং ১শ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করে। পুলিশের দেয়া তথ্যমতে, চট্টগ্রামে ভারতীয় এই নেশার সিরাপ ফেয়ারডিলের চালানের উদ্ধার এটিই প্রথম।
শনিবার (১৫ আগস্ট) রাতে মাদক আটকের খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম সরাসরি মিরসরাই থানায় পৌঁছান। তাঁর উপস্থিতিতে জব্দকৃত বস্তাগুলো খুলে এসব মাদকের চালান গণনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারত সীমান্ত পার হয়ে অবৈধভাবে আনা এসব মাদক চট্টগ্রাম শহরে সরবরাহের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সূত্রে খবর আসে মীরসরাই ইকোনমিক জোন সড়ক দিয়ে মাদকবাহী একটি মাইক্রোবাস মহাসড়কের দিকে আসছে। খবর পেয়ে পুলিশ টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
মাইক্রোবাসটি চেকপোস্টের কাছে পৌঁছালে চালক পুলিশ দেখে দ্রুত গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে এক কিলোমিটার দূরে সৈদালি এলাকায় পুলিশের অপর টিমের ব্যারিকেড দেখে চালক গাড়িটি রাস্তার পাশে খাদে ফেলে রেখে কৌশলে সটকে পড়ে। ধাওয়ার সময় ফেলা দুটি বস্তা থেকে ৪০ কেজি এবং গাড়ি থেকে ৯০ কেজি গাঁজা ও ১শ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদকের রুট ও মূল চক্রকে শনাক্ত করে নিয়মিত মামলার পাশাপাশি মানিলন্ডারিং আইনেও ব্যবস্থা নেওয়া হবে।
টিআর
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ২নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- ৩ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৪পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী
- ৫দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্ব রেকর্ড অভির
- ৬শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ
- ৭ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ১ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ২গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৩যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৪কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৫ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৮ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৯সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা





পাঠকের মতামত