
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। আর এই জয় দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বড় সাফল্যের একটি হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও বাংলাদেশের পেসারদের মানসিকতার পরিবর্তনকেও টেস্টে বড় অগ্রগতি হিসেবে দেখছেন শান্ত।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমি খুবই খুশি এবং গর্বিত—নিজের জন্যও, আর ছেলেরা যেভাবে খেলেছে তার জন্যও। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি।
শান্তর মতে, শুধু স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে এসে পেসারদের টেস্ট ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার মানসিকতাই বাংলাদেশের ক্রিকেটে বড় পরিবর্তন এনেছে।
তার কথা, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক বেশি টেস্ট ক্রিকেট খেলছি এবং তারা টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।
বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন শান্ত, মুশফিকুর ও মুমিনুলের মতো সিনিয়র খেলোয়াড়রা তাদের আরও বেশি টেস্ট ক্রিকেট খেলার জন্য উৎসাহিত করেছে। তানজিদ হাসানের ব্যাটিংয়ের ধরনেও পরিবর্তন দেখেছেন অধিনায়ক, সাদা বলের ক্রিকেটে সে আক্রমণাত্মক খেলেছে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটার হিসেবে আমরা চাই সে যেন ম্যাচে প্রভাব ফেলতে পারে, আর সে সেটা করে দেখিয়েছে।
পরে এই জয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে শান্ত বলেন, এখন পর্যন্ত যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সামনে এগিয়ে আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।
বিএইচ
- ১প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ২কাঁঠাল থেকে তৈরি পণ্য পর্যায়ক্রমে বিদেশে রপ্তানির উদ্যোগ সরকারের
- ৩বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ৪রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৫প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৬রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৭প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৮সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৯চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ১০ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৩যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৪গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত