
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেবি এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) বাদ জোহর এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের আপামর জনগণ আজীবন তাঁকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন ও অফিসার কল্যাণ সমিতি’র আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেনসহ অন্যান্য বক্তাগণ। উক্ত দোয়া মাহফিলে ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
টিআর
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত